৩১ আগস্ট ২০২৬

রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম
রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময়

ফাইল ছবি

দুলাল হক, ​রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়ায় প্রাথমিক শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়ন ও শিক্ষাদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। এ সময় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে জাতির মেধা গঠনের মূল ভিত্তি। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার মান নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। আমাদের লক্ষ্য রুহিয়ার বিদ্যালয়গুলোকে আধুনিক ও শিশুবান্ধব শিখন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ​সভায় উপস্থিত প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি