রুহিয়ায় শিশু ধর্ষণের আসামি রংপুর থেকে গ্রেপ্তার
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ৮ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি রাসেদ ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ।রাসেদ ইসলাম দক্ষিন আসাননগর কদমবাগান এলাকার কলিম উদ্দীনের ছেলে। রোববার (২ আগস্ট) আনুমানিক দুপুর ৩টায় রংপুরের পীরগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও জেলা শিশু আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর (কদমবাগান) এলাকায় ৮ বছরের ওই কন্যাশিশুকে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি আখক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনার পরদিন ২৭ জুলাই ভুক্তভোগী শিশুর বাবা রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ২৭/০৭/২০২৬ইং)। মামলা দায়েরের পর থেকে আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রুহিয়া থানা পুলিশের একটি দল রংপুরের পীরগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে ভুক্তভোগী কন্যাশিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নিষ্পাপ মেয়েটার ওপর যে নারকীয় অত্যাচার চালানো হয়েছে, তার বিচার চাই। অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। এখন আদালত যেন তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন, এটাই আমার একমাত্র দাবি। রংপুর পীরগাছা থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষককে তার এক আত্মীয়র বাসা থেকে দুপুর ১ টায় গ্রেফতার করা হয়েছে। পরে রুহিয়া থানা পুলিশের নিকট আসামিকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে আমরা তৎপর ছিলাম। আসামি আত্মগোপনে ছিল, তবে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা শিশু আদালতে পাঠানো হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
সঙ্গীত একাডেমি