১৬ জুলাই ২০২৬

রুহিয়ায় ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
রুহিয়ায় ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আলমগীর হোসেন (৩০) নামে এক পরিচিত মাদক ব্যবসায়ীকে ১৫টি পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রুহিয়া থানার ৪ নং ইউনিয়নের ঢোলারহাট গ্রামের পাকা রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন মাধবপুর শিমলতলী গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর শিমলতলী গ্রামের পাকা রাস্তার মোড়ে পৌঁছায়।  সন্দেহভাজন হিসেবে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে, উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে তার পরা হাফপ্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো এবং নীল রঙের জিপারযুক্ত একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। পুলিশ পলিপ্যাকেটটির ভেতর থেকে ১৫টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সারণী ৩৬(১)-এর ধারা ১০(ক)-তে একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং ০৯, তারিখ: ১৬/০৭/২০২৬ খ্রিস্টাব্দ)। তিনি আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গোপন তথ্যের ভিত্তিতে আমরা আলমগীরকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছিল।  রুহিয়া থানা সম্পূর্ণ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি