৫ আগস্ট ২০২৬

রুহিয়ায় ২১ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
রুহিয়ায় ২১ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার

দুলাল হক রুহিয়া, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লিটার অবৈধ চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন: ফুলমতী হাসদা (৫০)ঢোলারহাট (কুড়ালীপাড়া) এলাকার মানিক মুর্মু স্ত্রী,মহাদেব চন্দ্র বর্মণ (২৫)ধর্মপুর (বদলিয়াপাড়া),মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে ও সুপলব চন্দ্র বর্মণ (১৭) ওই এলাকার শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রুহিয়া উপজেলার ঢোলারহাট কুড়ালীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ১ নং আসামীর বাড়িতে চোলাই মদ বিক্রির সময় হাতেনাতে  গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০১/৬৩, তারিখ- ০৫/০৮/২০২৬ খ্রিঃ। রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি