১৭ সেপ্টেম্বর ২০২৬

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী কার্যালয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী কার্যালয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ইউএনও


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ৬০০টি গাছের চারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। একই সঙ্গে অস্থায়ী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ের ডাকবাংলো চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

বুরো বাংলাদেশ, ঠাকুরগাঁও অঞ্চলের পক্ষ থেকে ৬০০টি চারা সরবরাহ করা হয়। চারাগুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, জলপাই, আমড়া, কামরাঙা, জাত লেবু, মেহগনি, পেয়ারা ও বেল। প্রতিটি প্রজাতির ৬০টি করে মোট ৬০০টি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও কিছু চারা বিতরণ করা হয়।

এ সময় ইউএনও আলাউদ্দিন বলেন, পর্যায়ক্রমে এসব চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি