৬ অক্টোবর ২০২৬

রুহিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
রুহিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রুহিয়া ইউনিয়নের কালিতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মধুপুর কলেজপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২) এবং একই গ্রামের কুড়ালীপাড়া এলাকার মোঃ শামসুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কালিতলা বাজারে অবস্থিত আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ‘ভাই ভাই ডেকোরেটর’ এ অভিযান চালায় রুহিয়া থানা পুলিশ। এ সময় দোকান তল্লাশি করে ২২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার ৬০০ টাকা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি