৩০ এপ্রিল ২০২৬

রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত


​দুলাল হক,ঠাকুরগাঁও  প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক কৃষকের মিষ্টি কুমড়া খেত নষ্ট করার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খেত থেকে গাছ উপড়ে ফেলে এবং কচি কুমড়া ছিঁড়ে ফেলে প্রায় ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধন করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক মোঃ মজহারুল ইসলাম (বাদল), যিনি রুহিয়া পশ্চিম ইউপির সেনিহাড়ি গ্রামের বাসিন্দা, তিনি বুধবার  রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮শে এপ্রিল রাত ১০টা থেকে ২৯শে এপ্রিল ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
পরের দিন  সকালে কৃষক মজহারুল তার জমিতে গিয়ে দেখেন, প্রায় ২০ থেকে ২৫টি মিষ্টি কুমড়া গাছ উপড়ে ফেলা হয়েছে এবং অসংখ্য কুমড়ার বোঁটা ছিঁড়ে নষ্ট করে রাখা হয়েছে। তার চিৎকারে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে এসে এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।

কৃষক মজহারুল ইসলাম জানান, হাড়ভাঙা খাটুনি দিয়ে তিনি এই ফসল ফলিয়েছিলেন। রাতের আঁধারে কে বা কারা তার এই বিপুল পরিমাণ ক্ষতি করেছে তিনি তা জানেন না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল বলেন, মজাহারুল ইসলাম বাদল বাদী হয়ে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এলাকার কৃষকদের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি