৪ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪,আহত ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪,আহত ২৫
বাংলাপ্রেস ডেস্ক: ১২ ঘণ্টা চেষ্টায় নারায়ণগঞ্জের ভুলতায় সিজান জুস লিমিটেডের কারখানা ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এখন পর্যন্ত নারী শ্রমিকসহ ৪ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। ফ্যাক্টরিটির শ্রমিকদের দাবি, ভেতরে এখনো অনেকে আটকে আছেন। একদিকে যখন দাউদাউ করে আগুন জ্বলছে অন্যদিকে তখন প্রিয়জনদের সন্ধানে হাউমাউ করছেন স্বজনেরা। সকালে কাজ করতে এসে প্রতিদিন ঘরে ফিরলেও বৃহস্পতিবার আর ফেরা হয়নি তাদের। বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় হাসেম ফুডস লিমিটেডের ফ্যাক্টরিতে আগুন লাগে। নীচের তলায় কার্টুনের গোডাউন হওয়ায় কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ৬তলা ভবনজুড়ে। তখন ভবনের বিভিন্ন তলায় কর্মচারী ও কর্মকর্তারা আটকা পড়ে। কেউ কেউ প্রাণ বাঁচাতে লাফিয়ে নিচে পড়ে আহত হয়। একেক করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। কিন্তু বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বলে জানান ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের উপপরিচালক দেবাসীস রঞ্জন। এদিকে ৬ তলা ভবনের চারতলায় বিস্কুটের কারখানায় সকাল থেকে কাজ করছিলেন ৪৭ নারী শ্রমিক। বিকেলে আগুন লাগার পর ভেতর থেকে শ্রমিকদের কাজ করতে তালা ঝুলিয়ে দেয়ায় কেউ বের হতে পারেনি বলে অভিযোগ স্বজনদের। নিখোঁজদের স্বজনরা জানান, সন্ধ্যারপর থেকে কারো সাথে কোন যোগাযোগ নেই। ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলছেন, ফুডের ফ্যাক্টরী হওয়ায় তেলসহ বিভিন্ন রকম দাহ্য পদার্থ ছিল ফ্যাক্টরিতে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত বলেন, এসিল্যান্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ইতোমধ্যে ওই কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আটকা পড়া ১২ শ্রমিককে উদ্ধার করেছে। উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগেও এই ফ্যাক্টরির চারতলায় আগুন লাগে। ঐ সময় আগুনের তীব্রতা কম হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান শ্রমিকেরা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি