সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো আছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য জানান তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইয়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি বলেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশ-বিদেশের সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই।আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ছবিটি আজকে ৭ মার্চ তোলা। গত শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি