১৮ নভেম্বর ২০২৬

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেন এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-০১-এর একটি আভিযানিক দল বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‎গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

নজরুল ইসলাম হিরু আওয়ামী লীগ সরকারের সময় নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি