সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সহধমির্ণী মারা গেছেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক জাতীয় সংসদ স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার মারা গেছেন।
মঙ্গলবার (২ মে) রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ রেখে গেছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার জানাজা শেষে দিনাজপুর নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল বুধবার (৩ মে) দিনাজপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে নুর আকতার সরকারের মৃত্যুর খবর পেয়ে তার বাসায় যান বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি