৩১ আগস্ট ২০২৬

সাগরে মুখোমুখি ইসরায়েল-তুরস্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৪ এএম
সাগরে মুখোমুখি ইসরায়েল-তুরস্ক

বাংলাপ্রেস ডেস্ক: ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে তুর্কি যুদ্ধজাহাজ। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন ‘কান’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নাম না প্রকাশ করার সূত্রে একজন কান'কে জানাযন, ভূমধ্যসাগরে মহড়া ও টহলরত তুর্কি নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ইসরায়েলি জাহাজের মুখোমুখি হয়। এ সময় তারা আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি জাহির করে ইসরায়েলি রণতরীগুলোকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেয় এবং সেদিকে ঘুরে যেতে বাধ্য করে।

তবে ঠিক কোথায় এবং কোন সময়ে এই ঘটনা ঘটেছে, প্রতিবেদনে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বেশ কিছু দিন ধরেই ভূমধ্যসাগরে তুর্কি সামরিক উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সিরিয়া সংকট ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আঙ্কারা ও তেল আবিবের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবল টানাপোড়েন চলছে। সূত্র: মিডলইস্ট মনিটর


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি