‘শাহেদ-১৩৬’ ড্রোন যুক্তরাষ্ট্র নকল করেছে: আইআরজিসি
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের তৈরি বিখ্যাত ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করে যুক্তরাষ্ট্র নিজেদের সেনাবাহিনীতে ‘লুকাস’ নামের একটি নতুন ড্রোন যুক্ত করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি এক অনুষ্ঠানে এই কথা জানান।
শনিবার খোররামাবাদ শহরে আয়োজিত এক সভায় সামরিক কর্মকর্তা মজিদ মুসাবি ড্রোন প্রযুক্তিতে ইরানের বড় সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইরানের কাছে এখন নানা ধরনের ‘শাহেদ’ ড্রোন রয়েছে। এর কিছু ড্রোন সরাসরি হামলায় ব্যবহৃত হয়, আর কিছু ড্রোন শত্রুর ওপর নজর রাখার কাজে লাগানো হয়।
দেশের তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রমের ফলেই ড্রোন খাতে ইরান আজ আন্তর্জাতিক পর্যায়ে এই সফলতা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরানের প্রযুক্তির বড় স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন আইআরজিসি প্রধান। তিনি বলেন, ওয়াশিংটন বাধ্য হয়ে ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের কায়দাতেই নিজেদের ‘লুকাস’ ড্রোনটি তৈরি করেছে এবং তা নিজেদের অস্ত্রাগারে যুক্ত করেছে। এছাড়া ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ ১’-এ নিজেদের তৈরি সবচেয়ে বেশি ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছিল বলেও তিনি মনে করিয়ে দেন।সূত্র: তাসনিম নিউজ।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৭ বছর পর ভারতে শি, মোদির সঙ্গে বৈঠকে মিলল গুরুত্বপূর্ণ বার্তা
১ হাজার টনেরও বেশি বিস্ফোরক দিয়ে ইসরাইলি হামলা, ভূমিকম্পে কাঁপল লেবানন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি