৩ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাংসায় ভাসছে সেই বাড়িওয়ালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাংসায় ভাসছে সেই বাড়িওয়ালা

বাংলাপ্রেস ডেস্ক : রাজধানীর শেওড়া বাজারে ভাড়াটিয়াদের ঈদ উপহার পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাংসায় ভাসছেন এক বাড়িওয়ালা।

করোনাভাইরাসের প্রকোপের সময়টাতে যেখানে অনেক বাড়িওয়ালা ভাড়া মওকূফ করে এগিয়ে এসেছেন তেমনি অনেকে ভাড়া না দেয়ায় ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন এমন খবরও আছে। বাড়িওয়ালা রুবেল খানের পক্ষ থেকে এমন ঈদ উপহার পেয়ে খুশি ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়া আল আমিন অর্ণব জানান, এই মাত্র বাড়ির ম্যানেজার কলিংবেল চাপলেন, দরজা খুলছি আর ভাবছি হয়তো কোন নোটিশ করতে এসেছেন। কিন্তু সারপ্রাইজড হইলাম! বাড়িওয়ালা ঈদের উপহার পাঠিয়েছেন। গরুর মাংস, মুরগী, সেমাই, চিনি, দুধ, তেল, পলাউর চাল ইত্যাদি। অর্থাৎ একটা ছোট পরিবারের যতটুকু প্রয়োজন।

তিনি আরো জানান, সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায়না। সত্যি উনি একজন বড় মনের মানুষ। হয়তো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হবেনা! এই ভদ্রলোকের বাড়িতে ছয় বছর ধরে আছি, আজ অব্দি কখনো কেউ বাসা ভাড়া চায়নি। আমার যখন ইচ্ছে হয়েছে তখন দিয়েছি।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি