সাম্প্রদায়িক সংঘাতের চেষ্টায় আ.লীগের এজেন্টরা জড়িত: ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের এজেন্টরা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ অক্টোবর)চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কুমিল্লার ঘটনা ও সাম্প্রদায়িক হামলাগুলো আওয়ামী লীগ সরকারের বাহিনী মদদ দিচ্ছে। সরকারি একটি মহলের ইঙ্গিতে এই ধরনের ঘটনা ঘটায়।
তিনি বলেন, কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় দোষ দেয়া হচ্ছে বিএনপির। যাতে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ কমানো যায়। এ ধরনের কথাবার্তা ঘটনা ধামাচাপা দেয়া ছাড়া কিছু নয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি