৩ এপ্রিল ২০২৬

সাংবাদিক সুমন হত্যা চেষ্টা : গ্রেফতার ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাংবাদিক সুমন হত্যা চেষ্টা : গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টার : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় চারজন হামলাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জহিরুল ইসলাম ওরফে অপু (২৬), মোঃ রাসেল হাওলাদার (৩৫), মোঃ মাসুদ (১৮) ও মোঃ আলাউদ্দীন (২১)। এদের মধ্যে অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের সৎ ভগ্নিপতি।

র‌্যাব-২ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিক বিল্লাহ জানান, হামলার সময়ের ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষ্যদের বর্ণনা অনুযায়ী শনিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন। পরে তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মোস্তাফিজুর রহমানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে অন্যান্য বাহিনীগুলোর মতো র‌্যাবও তদন্ত শুরু করে। তারা ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-২-এর একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের অন্য সহযোগীদের ব্যাপারে তথ্য-উপাত্ত দিয়েছেন। যাচাই-বাছাইয়ের পর পলাতক আসামিদের গ্রেফতার র‌্যাব-২-এর অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার মোহাম্মদপুর থানা-পুলিশ মোস্তাফিজুর রহমানের ওপর হামলায় জড়িত সন্দেহে ইসমাঈল নামের একজনকে গ্রেফতার করে। পরে তাকে একদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে মারাত্মক আহত করে একদল দুর্বৃত্ত। অভিযোগ আছে, ওই দুর্বৃত্তরা স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেনের লোকজন।

প্রথমে আহত সাংবাদিককে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার দিন দুপুরেই র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান। সেখানে র‌্যাব ডিজি সাংবাদিকদের জানান, ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। মোস্তাফিজুর রহমানের ওপর হামলায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি