২৬ মে ২০২৬

শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলবে ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:৫৩ পিএম
শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলবে ইরান

হরমুজ প্রণালি। ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। জাপানের সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের কাজ শুরু করবে। এই নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর বিশ্বের সব দেশের বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজ অত্যন্ত নিরাপদ ও অবাধে এই আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে চুক্তির শর্তানুযায়ী, ইরান এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর আর কোনো অতিরিক্ত ট্রানজিট ফি আদায় করবে না বলেও জানিয়েছে।

এদিকে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে।

মার্কিন বাহিনীর দাবি, দক্ষিণ ইরানে অবস্থিত ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টায় লিপ্ত থাকা ইরানি নৌযানগুলোকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার্থে’ এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে, এই অভিযানের উদ্দেশ্য ছিল ‘ইরানি বাহিনীর হুমকি থেকে ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়া’।

একদিকে মার্কিন হামলা এবং অন্যদিকে শান্তি আলোচনা প্রসঙ্গে তেহরানের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈরিতা নিরসনে চলমান আলোচনায় কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও খুব দ্রুত কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি