৩ এপ্রিল ২০২৬

সারা বাংলাদেশ আজ অসুস্থ : মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সারা বাংলাদেশ আজ অসুস্থ : মির্জা আব্বাস
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‌‘দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চার দিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে।’ আজ সোমবার বিকালে গাজীপুর শহরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, বরং আপনারা দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন।’ গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ূন কবীর, মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি