২১ মে ২০২৬

সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম
সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রবিবার সকালে রাজধানীর কড়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে এ আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের সবাইকে নিয়ে যে যার এলাকায় সাংগঠনিক শক্তি নিয়ে এই ক্যাম্পেইন সফল করুন। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জন্য সুযোগ। আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে তথ্য দিন।’

তিনি আরও বলেন, ‘৫৯ মাস পর্যন্ত বয়সি শিশুদের অবশ্যই টিকা দিতে হবে। শুধু আপনার বাচ্চা টিকা নিল কি না তাতেই হাম প্রতিরোধ করা সম্ভব নয়। গোষ্ঠীর সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করা গেলেই তা প্রতিরোধ করা সম্ভব।’
‘অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে। যাতে দু-চারজন বাদ গেলেও সংক্রমণের ঝুঁকি না থাকে’ যোগ করেন এম এ মুহিত।

তিনি বলেন, ‘আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আমাদের সর্বাত্মক সমর্থন দিচ্ছে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।’
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘এখন থেকেই শিশুদের হাম রুবেলা টিকা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’

এ সময় ঢাকা উত্তরে হামের চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরির জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচি। আজ শুধু ডিএনসিসি নয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি