১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও কুমারী পূজা আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও কুমারী পূজা আজ

বাংলাপ্রেস ডেস্ক: শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা। অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই চলছে মহাঅষ্টমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান। সেখানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এ পূজায় এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়।

সনাতন শাস্ত্রমতে, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। নারীর প্রতি সম্মান ও নারীশক্তির আরাধনাই কুমারী পূজার অন্যতম শিক্ষা।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের ঘটনাকে স্মরণ করে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজা শেষে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পরে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন ভক্তরা। বিভিন্ন মন্দিরে পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি