৪ এপ্রিল ২০২৬

শার্শা থেকে উদ্ধার হলো যশোর কলেজ ছাত্রী জেসমিনের অর্ধগলিত লাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শার্শা থেকে উদ্ধার হলো যশোর কলেজ ছাত্রী জেসমিনের অর্ধগলিত লাশ
রাজু রহমান,যশোর থেকে: যশোরের শার্শার নাভারন থেকে এক কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।শুক্রবার বিকাল ৩ টার দিকে নাভারন দক্ষিণ বুরুজবাগানের আকবর আলীর ছেলে আহসান হাবিব অঙ্কুরের বাসার পাশে সেপটি ট্যাংকের ভিতর থেকে ছাত্রী জেসমিন আক্তার (১৮) নামের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাজিরহাট কাউরিয়া গ্রামের জাকির হোসেনের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, তার কন্যা জেসমিন যশোর পলিটেকনিক কলেজের ৪র্থ বর্ষে পড়াশোনা করত। আসামী আহসান হাবীব অঙ্কুর ও একই কলেজে পড়ত।সে সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। ৯/১০ দিন পূর্বে তার কন্যা নিখোঁজ হয়। নিখোঁজ বিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। অনেক খোজ খবরের পর মেয়ে জেসমিন কে শার্শার নাভারনের আসামীর বাসার পাশের ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানিয় বিভিন্ন সূত্র জানায়,তাদের দুজনের মধ্য প্রেমের সম্পর্ক অবনতি ঘটলে আসামী আহসান হাবিব সূকৌশলে জেসমিনকে তার বাসায় এনে গলা কেটে হত্যা করে ট্যাংকিতে ফেলে রাখে। এ বিষয়ে যশোর র‌্যাব -৬ কর্তৃক আসামী আহসান হাবিবকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশটি যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন বলে জানান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি