শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন
রাজু যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার সকাল ৯টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহ উদ্দিন আহম্মেদ। উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ,
এ ছাড়া শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে ১১ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে শার্শায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী
সঙ্গীত একাডেমি