২ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যা করে , পিতার আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যা করে , পিতার আত্মহত্যা

রাজু যশোর জেলা প্রতিনিধি:  যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় প্রশাসন।
নিহত দুই শিশু  মোঃ সাবির হোসেন (৫) ও মোঃ জাবির হোসেন (৩)। তাদের বাবা কামাল হোসেন পেশায় ছিলেন ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কামাল প্রথমে দুই সন্তানকে হত্যা করেন। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে সে আত্নহত্যা করেন।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে কামালের স্ত্রী রাবিয়া বেগম নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিরোধ চলছিল বলে জানা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি