৩ এপ্রিল ২০২৬

শাসক নই, সেবক হতে চাই- এড.রনজিত সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শাসক নই, সেবক হতে চাই- এড.রনজিত সরকার
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্টিত হয়। রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মত বিনিময় সভা সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সাধারণ সম্পাদক শিরিনা বেগম এর সঞ্চালনায়, প্রধান অতিথি নৌর্কার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক মৎস্যজীবীলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, নারীনেত্রী তামান্না আক্তার, মনোয়ারা প্রমূখ।প্রধান অতিথি নৌর্কার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে, জয় যুক্ত করুন। আমি বিগত ১৫ বছর সুনামগঞ্জ-১ আসনের সাধারন মানুষে পাশে ছিলাম, বন্যা, প্রাকৃতিক দুযোগে সাধারণ মানুষের সেবা করেছি, নির্বাচনে জয়ী হয়ে, শাসক নই, সেবক হিসেবে থাকতে চাই, আপনাদের পাশে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি