
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : আগামী ১০ ফেব্রুয়ারি, সোমবার রাত আটটায় সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে এক প্রসতুতি সভা আটলান্টিক সিটির গরমেট রেষ্টুরেনটে অনুষ্ঠিত হবে।বাংগালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাংগালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন, মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন এবং আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহনের জন্য এই সভা আহবান করা হয়েছে।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান উক্ত সভায় আওয়ামী লীগের নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]