৩ এপ্রিল ২০২৬

সাভারে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাভারে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আখি আক্তার (৮) নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার পলুমার্কেট এলাকায় রাজাসন-বিরুলিয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাঠালি গ্রামের আমজাদ মন্ডলের মেয়ে। সে তার মা-বাবার সঙ্গে সাভারের রাজাশন এলাকায় থেকে ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।

আটক রিকশা চালক, পাবনা জেলার সুজানগর থানার মানিকহাট গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস (৩৫)। সে বিরুলিয়া ইউনিয়ন এলাকার রমজান মিয়ার বাড়িতে ভাড়া থেকে ভাড়ায় রিকশা চালাতেন।

পুলিশ জানায়, নিহত আঁখি স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এই সময় রাজাসন থেকে আসা বিরুলিয়াগামী একটি দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের স্থানীয় একটি মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি বলেন, এ ঘটনায় রিকশা চালকসহ অটোরিকশা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি