২২ মে ২০২৬

সাভারের সেই কুখ্যাত সিরিয়াল কিলার সম্রাটের মৃত্যু; শেষ নিঃশ্বাস ত্যাগ ঢাকা মেডিকেলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ এএম
সাভারের সেই কুখ্যাত সিরিয়াল কিলার সম্রাটের মৃত্যু; শেষ নিঃশ্বাস ত্যাগ ঢাকা মেডিকেলে

বাংলাপ্রেস ডেস্ক: সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাবন্দি থাকা অবস্থায় গতকাল ভোরে সম্রাট হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যমতে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট। তদন্তে উঠে আসে, সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করতেন। সেখানে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওই সময় সিসিটিভি ফুটেজে হত্যার শিকার ব্যক্তিদের লাশ কাধে করে বহন করার দৃশ্য ধরা পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরে ২০২৬ সালের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি হত্যা মামলা ছিল। এসব মামলায় তার স্বীকারোক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পাওয়া যায় বলে জানিয়েছিল পুলিশ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি