৮ নভেম্বর ২০২৬

সব স্কুল-কলেজকে জরুরি বার্তা মাউশির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
সব স্কুল-কলেজকে জরুরি বার্তা মাউশির

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশের সকল স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সময়ের মধ্যে জবাব জমা না দিলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির ব্রডশিট জবাব প্রস্তুত করতে হবে। জবাবের সঙ্গে আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় প্রমাণক ও মতামত সংযুক্ত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, এসব কাগজপত্রের তিন সেট হার্ডকপি এবং সফটকপি জমা দিতে হবে। সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইলে তৈরি করে পেনড্রাইভে দিতে হবে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বাহকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে এসব তথ্য ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব জমা না করা হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে চিঠিতে বলা হয়েছে।

মাউশির চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি