৩ এপ্রিল ২০২৬

সদরঘাটে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের ৬ জন নিঁখোজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সদরঘাটে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের ৬ জন নিঁখোজ

বাংলাপ্রেস অনলাইন: রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে ডিঙি নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের ৬ জন নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে। শাহজাহান নামে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সোয়া দশটার দিকে ছোট্ট ডিঙি নৌকা বেয়ে কামরাঙ্গীরচর এলাকা থেকে শরীয়তপুর যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। এতে দুই জন নারী ও তিনজন শিশুসহ মোট ৬ জন নিখোঁজ রয়েছে।

সদরঘাট নৌ-বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে বলেন, কামরাঙ্গীরচর এলাকা থেকে একটি ছোট্ট ডিঙি নৌকা বেয়ে দুই নারী ও তিনজন শিশুকে নিয়ে শরীয়তপুর যাচ্ছিল তারা। বুড়িগঙ্গা নদীর বরিশাল ঘাট পার হলেই শরীয়তপুর ঘাট। তারা বরিশাল ঘাট পার হয়ে যাওয়ার পরই ডিঙ্গিটি কাত হয়ে ডুবে যায়। ডিঙ্গিতে থাকা ছয়জনের মধ্যে একজনকে পাওয়া গেলেও বাকি পাঁচজনকে এখনও পাওয়া যায়নি। ওই একজনকে পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক (সদরঘাট) আরিফ হাসনাত বলেন, নৌকা ডুবির খবর পেয়েই ইতোমধ্যে সেখানে ডুবুরি দল নিঁখোজদের উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় শাহজাহান নামের একজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে প্রথমে মিটফোর্ট হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি