১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ

বাংলাপ্রেস ডেস্ক:  ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। একই সঙ্গে তিনি সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে চিহ্নিত অরক্ষিত এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করতে বলেছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানায় বিএসএফ।

১৭ ও ১৮ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের সব ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণের ঝুলে থাকা মামলা, সীমান্ত বেড়া নির্মাণ এবং আন্ত সীমান্ত চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সীমান্তের চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রবীণ কুমার।

একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখল ও অবৈধ অভিবাসনের বিষয়েও তিনি গুরুত্ব দেন।

আন্ত সীমান্ত অপরাধ ও চোরাচালান ঠেকাতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বিএসএফ মহাপরিচালক।

২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার সরকারি লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব পালনে বিএসএফকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এ ধরনের অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে নিষ্ক্রিয় ও নির্মূল করতে সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি