৩ এপ্রিল ২০২৬

সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার
বাংলাপ্রেস ডেস্ক: ব্যর্থতা ঢাকতে সরকার সবকিছুতে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি। রিজভী বলেন, বিরোধী দল দমনে সরকারের আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। কারাবন্দী দলের মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি দেয়া হচ্ছে না। কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, বন্দী অবস্থায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী মারা গেছে। এসব ‘হত্যাকাণ্ডের’ আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছে বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন সারাবিশ্বে প্রত্যাখ্যাত হয়েছে দাবি করে রিজভী বলেন, ভারত সরাসরি যেভাবে এ নির্বাচন সমর্থন করছে। এতে বুঝা যায় তারা নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চাইলেও বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায়। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি