১৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮

 

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৮ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েক জন শ্রমিক।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

জানা যায়, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে তারা এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না এগুলো আমরা তদন্ত করে দেখছি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি