৩ এপ্রিল ২০২৬

সেই উপস্থাপক 'নাহিদ' কে খুঁজছে ডিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সেই উপস্থাপক 'নাহিদ' কে খুঁজছে ডিবি
বাংলাপ্রেস ডেস্ক: যে অনুষ্ঠানে ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সেই অনুষ্ঠানের উপস্থাপকের বিষয়ে খোঁজ নিচ্ছে গোয়েন্দা পুলিশ। গত ১ ডিসেম্বর নাহিদরেইন্স পিকচার্স নামে একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডা. মুরাদ। এরপর সেই লাইভ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে অনুষ্ঠানটি যিনি উপস্থাপনা করছিলেন তার নাম নাহিদ। অনুষ্ঠানে মুরাদ হাসানের আপত্তিকর মন্তব্যগুলো ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন নাহিদ। তখন থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসে নাহিদের নাম। অভিযোগ-ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রীকে অশালীন মন্তব্য করার জন্য উসকানিমূলক একাধিক প্রশ্ন করেছেন নাহিদ। আর এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, আমরা যতটুকু জেনেছি নাহিদ নামে ছেলেটির কাছে বোধহয় একটি টিভি ক্যামেরা আছে। সে বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়কে উসকানিমূলক কথা বলেছে। তার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। জানা যায়, নাহিদের বাড়ি চট্টগ্রামে। তিনি বহুদিন ধরে এভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে আসছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি