শেখ হাসিনার নৌকা প্রতীকে বিজয় করতে হবে- এমপি রতন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারে বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে। শনিবার ১২ টায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরে বিশাল জন সভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগের নব নির্বাচিত সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এহসান আলী তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, তাহিরপুর যুব মহিলালীগের সভাপতি আইরিন আক্তার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি রতন বলেন, আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের দেশে যে উন্নয়ন হয়েছে তাহা দৃশ্যমান মূলক। আগামী দ্বাদশ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে বিজয় করতে হবে। তারেই পরিপ্রেক্ষিতে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি