৪ এপ্রিল ২০২৬

শিবপুর ও বেলাবতে ইউপি নির্বাচনে প্রশাসনিক নির্বাচনী ব্রিফিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুর ও বেলাবতে ইউপি নির্বাচনে প্রশাসনিক নির্বাচনী ব্রিফিং
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার শিবপুর ও বেলাবো উপজেলার ইউপি পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ৪ জানুয়ারী দুপুরে বেলাব পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রশাসনিক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জানুয়ারী ২০২২ নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ, পাটুলি, বাজনাব, বেলাবো, আমলাব, চরউজিলাব, নারায়নপুর, ও সল্লাবাদ ইউনিয়ন পরিষদের এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একই তারিখ শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৫ জানুয়ারি ২০২২ শিবপুর উপজেলার জয়নগর, যোশর, বাঘাব, আয়ুবপুর, পুটিয়া, সাধারচর, দুলালপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপার, নরসিংদী সকলকে নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কবিরুল খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহরুক খান, শিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব ফারজানা আবেদিন। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আক্তার হোসেন শাহিন, বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব শেখ আদিল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি