শিবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোরহান মেহেদী, নরসিংদী থেকে : নরসিংদীর শিবপুর পৌর এলাকার নগরে যুব সমাজের আয়োজনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে রাখিল পৌর মডেল স্কুলের সামনে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগে সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন নিপুন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউসার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওমর ফারুক, আরিফ মোল্লা, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি প্রমুখ।
এলাকার শত শত নারী-পুরুষ এ খেলা উপভোগ করেন। খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলা শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে।
খেলায় অংশগ্রহণ করে বিবাহিত বনাম অবিবাহিত দল। বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল। খেলা শেষে উভয় দলকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি