৪ এপ্রিল ২০২৬

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে সড়ক দুর্ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (৩৫) নামের রূপালী ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন।ঋ২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসমা আক্তার রুপালী ব্যাংকের নরসিংদী করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন। তিনি নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার সকালে বেসরকারি চাকরিজীবী স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জে যান আসমা আক্তার। সেখানকার হারুয়া এলাকার পাগলা মসজিদে নামাজ পড়ে বিকেলের দিকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন তাঁরা দুজন। সন্ধ্যা ৭টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপর উপজেলার বান্দারদিয়া এলাকায় পৌঁছার পর তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আশরাফুল ও আসমা। এ সময় গাড়িটি আসমাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।পরে উপস্থিত স্থানীয় লোকজন দুজনকে গুরুতর অবস্থায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন এবং আশরাফুলকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠান। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ফারহানা আহমেদ জানান, ‘আসমা আক্তার নামের ওই নারীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আশরাফুল নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।’ আসমার ছোট ভাই বিল্লাল হোসেন বাংলাপ্রেসকে জানান, ছুটির দিন হওয়ায় স্বামী-স্ত্রী মিলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে গিয়েছিলেন। ফেরার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গাড়ির চাপায় তাঁর আপা মারা গেছেন।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘নারী ব্যাং ক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ কিছু জানাননি, অভিযোগও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি