১৬ সেপ্টেম্বর ২০২৬

সিগারেটে আগুন ধরাতে অস্বীকৃতি: বাকবিতণ্ডার জেরে যুবককে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
সিগারেটে আগুন ধরাতে অস্বীকৃতি: বাকবিতণ্ডার জেরে যুবককে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: সিগারেট ধরাতে দেশলাই দিতে না চাওয়ায় তুচ্ছ এক কথা কাটাকাটি থেকে চরম রক্তপাত হয়েছে ভারতের দিল্লিতে। উত্তর-পশ্চিম দিল্লির কেশব পুরম এলাকায় এক যুবকের কাছে সিগারেট জ্বালানোর জন্য দেশলাই চাওয়া হয়েছিল। তিনি দেশলাই নেই বলে তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তুমুল ঝগড়া।

ঝগড়ার একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে দুই যুবককে ছুরিকাঘাত করে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ত্রিশ বছর বয়সি ভওয়ানি নামের এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই হামলায় আহত অপর যুবক আশা রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনার পর পরই দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্ত ১৯ বছর বয়সি নরেশ বাহাদুরসহ তার দুই সহযোগীকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নরেশ নিজেই ছুরি দিয়ে দুই যুবকের ওপর হামলা চালিয়েছিল। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ইতোমধ্যে উদ্ধার করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি