৩ এপ্রিল ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

বাংলাপ্রেস ডেস্ক :প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। প্রতিনিধিদলে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার।

বৈঠকে সিইসি কে এম নূরুল হুদা ছাড়াও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানসহ ইসি সচিবালয়ের আরো অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি