৪ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশের ভ্যানের সামনে দাঁড়ালেন সাহসী তরুণী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:০২ পিএম
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশের ভ্যানের সামনে দাঁড়ালেন সাহসী তরুণী

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ভ্যানের সামনে একাই রুখে দাঁড়ান রিয়া আহির নামের ২৭ বছরের এক তরুণী মডেল।

বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারে পুলিশ যখন বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল, তখন রিয়া গাড়িটির পথ আটকে দেন। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা বা ‘অ্যারেস্ট মেমো’ দেখতে চান। পুলিশ কোনো সদুত্তোর দিতে না পারায় তিনি গাড়িটির সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই অকুতোভয় প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয়।

নিজের অধিকার সম্পর্কে সচেতন রিয়া জানান, পুলিশ অন্যায় করছিল জেনেই তিনি একজন নাগরিক হিসেবে তাদের আটকেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন রিয়া। সরকারের দমন-পীড়নের সমালোচনা করে তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সূত্র: এনডিটিভি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি