১৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন ইউএনও, রুহিয়া মহিলা কলেজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন ইউএনও, রুহিয়া মহিলা কলেজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ


দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি কলেজটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

পরে অধ্যক্ষ বদরুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও শিক্ষার মান আরও উন্নত করতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ আরও সহজ হয়।

মতবিনিময় সভায় সহকারী অধ্যাপক রেজানুল হক, আসাদুজ্জামান, মনোয়ার হোসেন, সফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি