সিলেট-৩ আসনে নৌকা প্রতীকের জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিপুল ভোটে সিলেট-৩ আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নৌকা প্রতীকে তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।
ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলে। আসনের ১৪৯ কেন্দ্রে ভোট পড়ে এক লাখ ১৪ হাজার ৩০৯টি।
সিলেট-৩ আসনে (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব প্রতীক)।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি