৪ এপ্রিল ২০২৬

সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট প্রতিনিধি: সিলেটে শিশুর কান্না শুনে দরজা ভেঙেই পুলিশ দেখতে পেল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ। পাশেই হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদছিল তাদের ১৮ মাসের শিশু ঋত্বিক তালুকদার। পাশেই পাওয়া গেল একটি চিরকুট। চিরকুটের ভাষায় পরকীয়ার ইঙ্গিত রয়েছে বলে পুলিশের ধারণা। রোববার সিলেট নগরীর পাঠানটুলায় পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার ধীরেন্দ্র দের সি-২৫নং বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন এ দম্পতি। পুলিশ জানায়, লাশ দুটি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপ্রা দাস ও একই গ্রামের রুকুনি তালুকদারের ছেলে রিপন তালুকদারের। রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছোট্ট শিশুসন্তান রেখে দম্পতির রহস্যজনক মৃত্যু নিয়ে হতবাক প্রতিবেশী, বিস্মিত পুলিশও। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখ’- এমন কথা রয়েছে চিরকুটে। বিষয়টি খতিয়ে দেখতে তাদের দুটি মোবাইল নিয়ে কাজ করবে পুলিশ। প্রতিবেশীদের ভাষ্য- রোববার সকাল ৯টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান তারা। বাইরে থেকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া নেই। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার পরই হতভম্ব। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, কী কারণে এই ট্র্যাজেডি, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে মৃত্যুর আগে কলহ হয়েছিল- এমন বেশকিছু প্রমাণ পাওয়া গেছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি