শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে বৈরী আহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
জানা গেছে, স্বাভাবিক সময়ে এই নৌ-রুটে রাত ৮ পর্যন্ত লঞ্চ চলাচল করলেও ঈদ উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হাওয়ায় সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ উজ জামান বলেন, ঝড়ের কারণে সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে তিনটি ঘাটের সকল লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশন না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি