১৬ এপ্রিল ২০২৬

সিনেটে বাধার মুখে ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর পদক্ষেপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম
সিনেটে বাধার মুখে ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। এটি ছিল এ ধরনের চতুর্থ ভোট, যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলো।

স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। প্রস্তাবটি পাস হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না।

ডেমোক্র্যাটরা বলেছেন, তারা আইনপ্রণেতাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সিনেটে এ ধরনের প্রস্তাব তুলবেন। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন বিবিসিকে বলেন, ভোট সফল না হলেও এই প্রস্তাব জনগণকে বুঝতে সহায়তা করবে যে, এই যুদ্ধের দায় কার কাঁধে।

অন্যদিকে বেশির ভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন। তবে তাদের কেউ কেউ বলেছেন, ৬০ দিনের সীমা অতিক্রম করলে তারা অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন।

মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাউলি বলেন, প্রশাসন বর্তমানে যুদ্ধক্ষমতা আইনের শর্তের মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন। তাই বুধবার তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

তবে তিনি আরও জানান, যদি প্রশাসন সংঘাত কমিয়ে আনার প্রমাণ দিতে না পারে এবং ৩০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে তখন তিনি নতুন করে যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন।

এপ্রিলের শেষে যুদ্ধ ৬০ দিনে পৌঁছালে কংগ্রেসের জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ১৯৭৩ সালের ওয়্যার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী, এ সময়ের মধ্যে কংগ্রেসকে সামরিক অভিযানের অনুমোদন দিতে হবে বা ৩০ দিনের জন্য সময় বাড়াতে হবে। অন্যথায়, ট্রাম্পকে আইনত সেনা প্রত্যাহার শুরু করতে হবে।  সূত্র: বিবিসি ও আলজাজিরা

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি