সিরিয়ার বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন : সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। খবর এএফপি/বাসস।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইরাক সীমান্তবর্তী আল-সৌসা গ্রামের কাছে সমবেত বেসামরিক নাগরিকদের ওপর বৃহস্পতিবার রাতে চালানো এ বিমান হামলা ইরাকি বাহিনী না আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অনিশ্চয়তা, কমছে ক্রিপ্টো বাজারে চাপ
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি
