২২ মে ২০২৬

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:০০ পিএম
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

বাংলাপ্রেস ডেস্ক:  সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। 

শুক্রবার (২২ মে) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনীর ছোড়া কামানের গোলা মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে।

সীমান্তবর্তী এই অঞ্চলে আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই গোলন্দাজ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এই বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।  সূত্র: আনাদোলু

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি