২১ আগস্ট ২০২৬

সিরিয়ায় বিস্ফোরণে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
সিরিয়ায় বিস্ফোরণে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে।  এ ছাড়া আহত হয়েছে আরও ৬ জন। 

শুক্রবার (২১ আগস্ট) ভোরে আইন আল-কাসাব গ্রামে এ বিস্ফোরণ ঘটে। 

নিহতদের মধ্যে ওই বাড়ির কর্তা, তার স্ত্রী ও তার ভাই ছিলেন। আহতদের মধ্যে ওই দম্পতির কয়েকজন সন্তানও রয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, হতাহতদের সংখ্যা প্রাথমিক।  পরে তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাছ ধরার কাজে ব্যবহৃত বিস্ফোরক উপকরণ বাড়িটির ভেতরে মজুত করে রাখা হয়েছিল। সেগুলো থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি