৪ এপ্রিল ২০২৬

সিসিইউতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিসিইউতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া
বাংলাপ্রেস ডেস্ক: হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে বেগম জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। পরে সিটি-স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৪ এপ্রিল সিটি-স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিলো। এর আগে গত ২৭শে এপ্রিল খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চলতি বছরের ১০ই এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা 'ফিরোজা'য় চিকিৎসক টিম গঠন করে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর আবারও খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু ফল করোনা পজিটিভ আসে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি