সিসিইউতে খালেদা জিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে তাকে সিসিইউতে নেয়া হয়। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৮ জুলাই ভোরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। অন্যদিকে গত ২ জুলাই তিনি ১১ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফেরেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে।
এর একদিন পর ২২ জুন তার হার্টে পেসমেকার স্থাপন করা হয়। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি